জামালপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ০৭:৩৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ০৭:৫২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দেওয়ার প্রতিবাদে জামালপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা যুবদল। রবিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালত ফরমায়েশি সাজা দিয়েছেন।’ এ মামলাকে মিথ্যা অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন– জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, জেলা ওলামা দলের সভাপতি কাজী মসিউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, তরিকুল হায়দার তুষার, শফিকুল ইসলাম শফিক ও যুগ্মসম্পাদক হাসান সরোয়ার মঞ্জু প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান