লালন ফকিরের তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ায় নানা আয়োজন

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ২০:৫০আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২১:০৮

 

 
কুষ্টিয়ায় লালনের আখড়া মরমি সাধক লালন ফকিরের ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণে আলোচনা সভা,সংগীতানুষ্ঠান ও মেলা। লালন ফকিরের অনন্য মানবতাবাদী দর্শন ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ উপজীব্য করে লালন একাডেমির আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১৬ অক্টোবর) থেকে শুরু হবে তিন দিনব্যাপী এ আয়োজন।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ এই আয়োজনের উদ্বোধন করবেন। তিন দিনের আয়োজনের দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

লালন মাজারের প্রধান খাদেম ফকির মহম্মদ আলী শাহ বাংলা ট্রিবিউনকে বলেন,‘সাঁইজির তিরোধান দিবসের এ সময় আখড়া দেশ-বিদেশ থেকে আগত লাখো প্রাণের পদভারে মুখরিত হয়ে ওঠে। প্রতিবছরের মতো এবারও লালনভক্তদের জন্য বিকালে অদিবাস,সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসেবা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক সাধক শিরোমণি লালন সাঁইজির মৃত্যুর পর থেকে প্রথমে তার অনুসারীরা,পরে আখড়া কমিটি ও লালন একাডেমি এই উৎসব পালন করে আসছে।’

লালন ফকিরের আখড়া ঘুরে দেখা যায়, তিরোধান দিবস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ভক্তরা। তাদের মুখে মুখে লালনের বাণী। মূল উৎসব শুরু হওয়ার আগেই আখড়ায় আসা বাউল সাধকরা মাজারের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে গেয়ে চলেছেন আধ্যাত্মিক সংগীত। কালিগঙ্গা নদীর তীরে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

লালন একাডেমির শিল্পী শিরীন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন,‘লালন সাঁইজির গান বিভিন্নভাবে ও মিউজিক দিয়েও গাওয়া হচ্ছে। আমরা সাঁইজির প্রকৃত সুর ধরে রাখার চেষ্টা করছি।’ ফকির নাদিম শাহ বলেন, ‘সাঁইজির গান গাওয়ার কোনো নির্দিষ্ট সময় লাগে না। যেকোনও সময় গাওয়া যায়। এর জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে না বাউল ভক্তদের। মূল বিষয় হলো, সাঁইজির বাণী থেকে শিক্ষা গ্রহণ করা এবং বাস্তবে কাজে লাগানো।’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত জানান, সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেখানে থাকবে র‌্যাব ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন জানান, ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে এবার বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের