ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০১৮, ২১:১২আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০১:১২

চট্টগ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ছুরিকাঘাতে ফয়সাল নামে এক ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় অভিযুক্তদের ঘরে আগুন দিয়েছে এলাকাবাসী। সোমবার (১৫ অক্টোবর) বিকালে ওই উপজেলার খিরাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফয়সাল খিরাম ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। সে তাজ মুহাম্মদ তালুকদার বাড়ির কাতার প্রবাসী আব্বাসের ছেলে। গত ১৪ অক্টোবর সন্ধ্যায় একই এলাকার কয়েকজন যুবক কথা কাটাকাটির জের ধরে ফয়সালকে ছুরিকাঘাত করে। পরে ফয়সালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফয়সাল নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সোমবার বিকালে তার স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধরা এলাকার চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ফয়সালের চাচা মোহাম্মদ ফারুক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম