কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি ১১ নভেম্বর

কুমিল্লা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ২১:৫৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২৩:০৪

 

খালেদা জিয়া কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে আগুন দিয়ে আটজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানির জন্য আগামী ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত। সোমবার (১৫ অক্টোবর) কুমিল্লা জেলা ও দায়রা জজ কেএম শামসুল আলম জামিন শুনানির এই তারিখ নির্ধারণ করেন। এর আগে খালেদা জিয়ার জামিনের আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকার পক্ষের আইনজীবী (পিপি)মোস্তাফিজুর রহমান লিটন।

এর আগে গত ১২, ২০ ও ৩০ সেপ্টেম্বর চৌদ্দগ্রামের ৫ নম্বর আমলি আদালতে মামলাটির শুনানি শেষে ৩ অক্টোবর খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন বিচারক বিপ্লব দেবনাথ।

মামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়াসহ ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অন্য ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি)পুলিশের পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান