গোপালগঞ্জের কোটালীপাড়ায় নৌকার পক্ষে ভোট চাইলেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। মঙ্গলবার সকালে উপজেলার শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধার সন্তান ও কোটালীপাড়া পৌর মেয়র কামাল হোসেনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আগামী সংসদ নির্বাচনে স্থানীয় সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে নৌকার পক্ষে ভোট চান তারা।
কোটালীপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সাব সেক্টর কমান্ডার নুর মোহাম্মদ বাবুল। এছাড়াও কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর, পৌর মেয়র কামাল হোসেন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা, আগামী সংসদ নির্বাচনে সারাদেশে নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কোটালীপাড়ার পৌর মেয়র ও মুক্তিযোদ্ধার সন্তান হাজী কামাল হোসেন শেখকে মক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।








