নৌকার জয় নিশ্চিতে ছাত্রলীগকে মাঠে কাজ করতে হবে: শোভন

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৮:০৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৩০

টাঙ্গাইলে ছাত্রলীগ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘আওয়ামী লীগের প্রাণ হচ্ছে ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হচ্ছে ছাত্রলীগ। বাংলাদেশের  জন্মের সঙ্গে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস গাঁথা রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে নেতৃত্বদানকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগকে মাঠে কাজ করতে হবে।’ মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন দৃশ্যমান করেছেন, সারা বিশ্ববাসী আজ বাংলাদেশের সে উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ছাত্রলীগের কিছু কিছু ভুল কাজের জন্য সরকার ও বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই ছাত্রলীগকে আরও বেশি সুসংগঠিত হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সরকারের উন্নয়নের কথা সবখানে ছড়িয়ে দিতে হবে।’

জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান