মুন্সীগঞ্জে ২৮ জেলের দণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ২১:২৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২২:৩৩

মুন্সীগঞ্জে অভিযানে আটককৃত জেলেদের কয়েকজন এবং উদ্ধারকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল

মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে গজারিয়া উপজেলায় ৩ জেলেকে ১১ দিন করে ও লৌহজং উপজেলায় ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ৭০ হাজার মিটার জাল ও ২৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে শিকার করা ৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এ সময়  ৩ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।’

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘অবৈধভাবে ইলিশ ধরার অপরাধে ২৫ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

স্থানীয় নৌপুলিশের পাশাপাশি র‌্যাব, কোস্ট গার্ড এসব অভিযানে অংশগ্রহণ করে। জব্দ করা মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম