দুর্গাপূজায় রংপুরের ৮ জেলার প্রতিটি মন্দিরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

রংপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৬:৫৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:৫৭

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক  রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক বলেছেন, রংপুর বিভাগের আট জেলায় শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর করতে প্রতিটি মন্দিরে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পর এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, রংপুর মহানগরসহ পুরো বিভাগে আমরা কোনও জঙ্গি হামলার আশঙ্কা করছি না। তবে আপনারা দেখেছেন এ অঞ্চল থেকে অল্প কিছুদিন আগে আমরা অনেক জঙ্গি ও সন্ত্রাসী গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমাদের জঙ্গিবিরোধী অভিযান চলছে এবং তা অব্যাহত রাখবো। এর মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পদক্ষেপ নিয়েছি।
র‌্যাব ১৩ অধিনায়ক আরও বলেন, আমাদের হাজার বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটা যেকোনও মূল্যে ধারণ করতে চাই। কোনও অশুভ শক্তি এ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বামন প্রসাদ ও পরিষদের নেতা বিপ্লব প্রসাদসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম