ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে: কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৭:০০আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:১৬

মতিয়া চৌধুরী (ফাইল ছবি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে দেশের সবাই সমান অধিকার ভোগ করবে।’ বৃহস্পতিবার (১৮ অক্টোবর ) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘ধর্ম যার যার, ইশ্বর সবার। মানব কল্যাণে আমরা শেখ হাসিনার মতো অটুট মনোবল নিয়ে দৃঢ় পদক্ষেপে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো; এদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবো।’

এসময় শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার আশরাফুল আজীম, শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম