মাদারীপু‌রে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১৩:৩৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৩:৪৭

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কালকিনি থানা পুলিশের এক এএসআই সহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ অক্টোবর) সকালে রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় এবং বৃহস্পতিবার দিবাগত রাতে একই উপজেলার মোল্লাকান্দি এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বড়ব্রিজ এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী কালকিনি থানা পুলিশের এএসআই কামরুল ইসলাম (৩৬) নিহত হন। এ সময় আহত হন আরও দুইজন। নিহত কামরুল গোপালগঞ্জের মুকসুদপুরের নওহাটা গ্রামের লুৎফর রহমান মিয়ার ছেলে। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

এদিকে একই মহাসড়কের মোল্লাকান্দি এলাকায় বৃহস্পতিবার রাতে সুগন্ধা পরিবহনের একটি বাসের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী রাজা মাতুব্বর নিহত হন। নিহত রাজা সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আবুল মাতুব্বরের ছেলে। এ সময় আহত হন আরো দুইজন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের