কামাল হোসেন গ্রেনেড হামলাকারীদের সঙ্গে জোট করেছেন: তোফায়েল

ভোলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৫:৩০আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৫:৫৮

ভোলায় তোফায়েল আহমেদ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি ড. কামাল হোসেনকে নিয়ে জোট করেছে। যে কামাল হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে। তিনি নিজে কোনোদিন সরাসরি ভোটে নির্বাচিত হতে পারেন নাই। তিনিই আবার জোট করেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের সঙ্গে, যারা কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। জোট করেছেন তাদের সঙ্গে যারা ২১ আগস্ট ২৪ জনকে হত্যা করেছিল। যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ফাঁসির হুকুম হয়েছে। জোট করছেন তাদের সাথে  যারা ৭১ এর মানবতাবিরোধী।’

শনিবার (২০ অক্টোবর) ভোলা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ভোলায় তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘এই জোটের কোনও আদর্শ নাই, লক্ষ্য নাই। লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু তাদের এ লক্ষ্য কোনদিন পূরণ হবে না। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট মমতাজ বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতারা।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান