কুমিল্লায় ফুফুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আটক ১

কুমিল্লা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ২১:২৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২১:৪৬

কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে ফুফুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মামুন হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ভোড়রা ছনুয়া গ্রামে হত্যার ঘটনাটি ঘটে।

নিহত তফুরা বেগম উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ছনুয়া গ্রামের মৃত ছেরাজুল হকের মেয়ে। অভিযুক্ত হত্যাকারী মামুন হোসেন  তফুরা ভাই আবুল কাশেমের (মৃত) ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, টাকা চেয়ে না পাওয়ায় ফুফু তফুরা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে মামুন।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘তফুরা বেগম স্বামী পরিত্যক্তা। শুনেছি, মামুন হোসেনও মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করা হয়েছে। তফুরা বেগমের লাশও উদ্ধার করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান