স্যান্ডেলের ভেতরে করে ডলার পাচারের চেষ্টা, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১৫:০৪আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৫:৩৮

ডলারসহ আটক তরিকুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সেজিয়া বাজার থেকে ২২ হাজার ডলারসহ তরিকুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে তাকে আটক করা হয়।

তরিকুলের বাড়ি উপজেলার ভৈরবা গ্রামে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি চক্র ভারত থেকে অবৈধভাবে ডলার নিয়ে বাংলাদেশে এসেছে। এ সংবাদের ভিত্তিতে সেজিয়া বাজারে অভিযান চালিয়ে তরিকুলকে আটক করা হয়। পরে স্যান্ডেলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ডলার উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল স্বীকার করেছে, সে ভারতের রামনগর থেকে চোরাইপথে ডলার এনে মহেশপুরে পৌঁছে দেওয়ার কথা ছিল। এর আগেও সে এভাবে ডলার পাচার করেছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম