প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে বাঙালি ছাত্রদের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১৬:১৪আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৬:২৫

বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ ৮২ হাজার পাহাড়ি পরিবারের পুনর্বাসন বন্ধ করে, প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে রবিবার (২১ অক্টোবর) সকালে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে আসলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সংগঠনটির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।

সংগঠনটির দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোহাম্মদ চাহেল তস্তরী। স্মারকলিপিতে ৮২ হাজার পাহাড়ি পরিবারকে পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করে প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়।

এসময় বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল মজিদ, জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনটির সম্পাদক মো. শাহাদাৎ হোসন কায়েসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে