অবকাঠামো নেই, চলছে মেডিক্যাল কলেজের ভর্তি কার্যক্রম!

মাগুরা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১০:১৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১২:৩৫

মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে শুরু হয়েছে মাগুরা মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২৫ অক্টোবর। কারণ এই মেডিক্যাল কলেজের কোনও অবকাঠামোই এখনও নির্মাণ করা হয়নি।

মাগুরা মেডিক্যাল কলেজ অফিস সূত্রে জানা গেছে, মাগুরা মেডিক্যাল কলেজের কথা মাত্র ২ মাস আগে ঘোষণা করা হলেও এবছর থেকেই শিক্ষার্থী ভর্তির আদেশ আসে। ৫০টি আসনে ভর্তির তালিকা এসেছে। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত ১৫ অক্টোবর থেকে এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আগামী ২৫ অক্টোবর এ ভর্তি প্রক্রিয়া শেষ হবে এবং আগামী ১০ জানুয়ারি ক্লাস শুরু হবে।

মাগুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অলোক কুমার সাহা বলেন, ‘এখন পর্যন্ত শিক্ষক হিসেবে শুধু আমাকেই নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরাই আপাতত ক্লাস নেবেন। এর সঙ্গে আশেপাশের জেলায় যে মেডিক্যাল কলেজ আছে সেখান থেকে শিক্ষকরা এসে সহযোগিতা করবেন। তবে খুব শিগগিরই স্থায়ী ভিত্তিতে এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

নোয়াখালী থেকে ভর্তি হতে আসা অনিক কমার কুরি জানান, অনেক দূর থেকে এসেছি। তবে ভালো লাগছে, মাগুরা মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ভর্তি হতে পেরে।

মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে চলছে ভর্তি কার্যক্রম সাতক্ষীরা থেকে আসা রমা রাণী পাল জানান, মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার অনুভূতি সত্যিই আলাদা। তবে যেহেতু এই কলেজের নিজস্ব কোনও অবকাঠামো নেই তাই আবাসন নিয়ে একটু ভাবতে হচ্ছে।

মাগুরার প্রবীণ চিকিৎসক কাজী তারিফুজ্জামান বলেন, মাগুরায় আসলে গর্ব করে বলার মত কোনও প্রতিষ্ঠান ছিল না। মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা মাগুরাবাসীর জন্য এক পরম পাওয়া। এর মাধ্যমে মাগুরার সব শ্রেণির মানুষ উপকৃত হবে।

অবকাঠামো সম্পর্কে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার সাহা বলেন, ‘২৫০ শয্যার হাসপাতালে যেন নির্বিঘ্নে মেডিক্যাল কলেজের কার্যক্রম পরিচালিত হয় তার জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি। এটি সাময়িক একটি ব্যবস্থা। সরকার মেডিক্যাল কলেজের জন্য নির্দিষ্ট আবাসন তৈরি করলেই সেখানে এর কার্যক্রম শুরু হবে।’

আবাসনের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি হাসপাতালেই শিক্ষার্থী আবাসনের ব্যবস্থা করা। তা সম্ভব না হলে ভবন ভাড়া করা হবে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম