যুবককে গলা কেটে হত্যার ঘটনায় সাবেক স্ত্রী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ অক্টোবর ২০১৮, ১৭:৪২আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:০০

যুবককে গলা কেটে হত্যার ঘটনায় সাবেক স্ত্রী রিমান্ডে

চট্টগ্রামের রাউজানে ফখরুল ইসলাম নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী উম্মে হাবিবাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন রিমান্ডের এ আদেশ দেন। আদালত পরিদর্শক বিজন কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজন কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উম্মে হাবিবাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
জানা গেছে, ফখরুল রাউজানের মো. তাজুল ইসলামের ছেলে। তিন মাস আগে উম্মে হাবিবার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর রাউজানের গহিরা এলাকায় চারতলা একটি ভবনের ছাদ থেকে গলাকাটা অবস্থায় ফখরুল ইসলামকে উদ্ধার করেন স্থানীয়রা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ অক্টোবর) তিনি মারা যান। ওই ভবনের তিনতলার একটি ফ্ল্যাটে উম্মে হাবিবা ও তার মা রাশেদা বেগম ভাড়া থাকতেন।
ঘটনার পর হাবিবা এবং তার মাকে আটক করা হয়। এ ঘটনায় গত ১৯ অক্টোবর ফখরুলের ভাই নুরুল ইসলাম রাউজান থানায় মামলা করেন।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান