ঐক্যফ্রন্টের সমাবেশে উস্কানিমূলক কর্মকাণ্ড হলে প্রতিহত করা হবে: কামরান

সিলেট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ০১:২০আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০১:২৭

ঐক্যফ্রন্টের সমাবেশে উস্কানিমূলক কর্মকাণ্ড হলে প্রতিহত করা হবে: কামরান

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশে  কোনও প্রকার বিশৃঙ্খলার চেষ্টা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ড হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, ‘বুধবার সকালে সিলেটে সরকারের উন্নয়নের বার্তা সম্বলিত প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে এই কর্মসূচি ঐক্যফ্রন্টের সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচি নয়।’

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্টের সমাবেশে উস্কানিমূলক কর্মকাণ্ড হলে প্রতিহত করা হবে।’

সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, অ্যাডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী; শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ দাশ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক