সীমান্ত পথে জয়পুরহাটে আসছে নতুন মাদক

জয়পুরহাট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৯

জয়পুরহাটে আসা নতুন মাদক সীমান্ত পথে জয়পুরহাটে ঢুকছে নতুন নেশা জাতীয় মাদক ব্রুপেনোরফিন ইঞ্জেকশন। গত ৯ মাসে জেলায়  র‍্যাব ও পুলিশের অভিযানে  অনুমোদনবিহীন এই ইঞ্জেকশন উদ্ধার হয়েছে ১৪ হাজার ৫৫ অ্যাম্পুল। তাদের দাবি, হেরোইনে আসক্ত মাদক সেবীদের কাছে বিক্রি করতে চোরাকারবারিরা সহজে বহনযোগ্য এই ইঞ্জেকশন গোপনে ভারত থেকে নিয়ে

জয়পুরহাট র‍্যাব জানায়, গত পাঁচ মাসে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুধুমাত্র ব্রুপেনোরফিন ইঞ্জেকশনই উদ্ধার করেছে ৪ হাজার ১৩১ অ্যাম্পুল। আর পুলিশের অভিযানে চলতি বছরের গত আট মাসে ধরা পড়েছে ৯ হাজার ৯২৪ অ্যাম্পুল ব্রুপেনোরফিন ইঞ্জেকশন। পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে মামলাও দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে জেলায় প্রকাশ্যে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন পাচার কিছুটা কমলেও ব্রুপেনোরফিন ইঞ্জেকশন পাচার রোধ হয়নি।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্প সূত্র বলছে, বহনে সুবিধা হওয়ায় এবং মাদক সেবীদের কাছে চাহিদা থাকায় পাশ্ববর্তী দেশ ভারত থেকে মাদক ব্যবসায়ীরা ব্রুপেনোরফিন ইঞ্জেকশন বাংলাদেশের অভ্যন্তরে পাচার করছে। ফলে হাত বাড়ালেই খুব সহজে এই মাদক কিনতে পারছে মাদকসেবীরা।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ব্রুপেনোরফিন ইঞ্জেকশন মাদক হিসেবে ব্যবহার মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমদানি, বিপনন ও ব্যবহার নিষিদ্ধ এই ওষুধ কোন চিকিৎসকই রোগীর ব্যবস্থাপত্রে লিখেন না। মাদক হিসেবে যারা এই ইঞ্জেকশন শরীরে নিয়ে থাকে, তাদের কিডনি ও হার্ট অকেজো হয় এবং রক্তচাপ বেড়ে যায়। ফলে দ্রুত তারা মৃত্যু ঝুঁকিতে পড়ে।

র‍্যাব সূত্রে জানা গেছে,গত ৪ আগষ্ট পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের একটি রাস্তা থেকে নওগাঁ সদরের চকদেব পাড়ার তারাজুল ইসলাম (৪৮) নামের এক চোরাকারবারিকে ৪০ পিস ব্রুপেনোরফিন ইঞ্জেকশন সহ আটক করা হয়। আবার পাঁচবিবির গোপালপুর গ্রাম থেকে গত ৬ আগষ্ট নওগাঁর শেখপাড়া গ্রামের রেজাউল ইসলামকে ৮৩ পিস ব্রুপেনোরফিন ইঞ্জেকশনসহ আটক করা হয়। পাঁচবিবির কোকতারা বাজার থেকে ১৩ আগষ্ট ৩৭৫ পিস ব্রুপেনোরফিন ইঞ্জেকশনসহ চুয়াডাঙ্গা জেলা সদরের জিয়া উদ্দীনকে (২৯) আটক করা হয়। একইভাবে সেপ্টেম্বর মাসেও উদ্ধার করা হয় ৬৪৯টি ব্রুপেনোরফিন ইঞ্জেকশন।

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক আবুল খায়ের জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিলেও কিছু মাদক ব্যবসায়ী আমদানি নিষিদ্ধ ব্রুপেনোরফিন ইঞ্জেকশন পাচার করে আনছে।

জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান বলেন,‘শক্তভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার কারণে চোরাকারবারিরা সহজে মাদক কেনা-বেচা করতে পারছে না। ব্রুপেনোরফিন ইঞ্জেকশন প্রসঙ্গে তিনি বলেন, 'জেলা থেকে মাদকের নির্মুল করতে পুলিশবাহিনী তৎপর আছে বলেই গত আট মাসে অন্যান্য মাদকের সাথে বিপুল পরিমাণ ব্রুপেনোরফিন ইঞ্জেকশন উদ্ধার হয়েছে। আমরা চেষ্টা করছি জয়পুরহাটকে মাদকমুক্ত করার'।

জয়পুরহাট উদয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক মারুফ হাসান জানান,তাঁর নিরাময় কেন্দ্রে ১০০ জন মাদকাসক্ত চিকিৎসা নিতে আসলে তাঁর মধ্যে ২০ জনই ইঞ্জেকশন নেওয়ার রোগী। সৃষ্টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক রশিদুল হাসান বলেন, বিশেষ করে যারা হেরোইনে আসক্ত তাঁরা হেরোইন না পেলে ইঞ্জেকশনে নির্ভর হয়ে পড়ে। একটি ইঞ্জেকশনের অ্যাম্পুল থেকে তিন চার জন মাদকসেবি সিরিঞ্জের মাধ্যমে শরীরের শিরায় ব্যবহার করে। অনেকে এতে হেপাটাইসি বি রোগে আক্রান্ত হয়।

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার বলেন, মাদকসেবিরা ইঞ্জেকশন তাঁদের শরীরের শিরায় পুশ করে। এতে তাঁদের কিডনি ও হার্ট ক্ষতিগ্রস্ত হয়। রক্তচাপ বেড়ে গিয়ে মৃত্যু তারা ঝুঁকিতে পড়ে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম