রাজশাহীতে আ.লীগ নেতা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ২০:৪২আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২০:৫৪

আদালত নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগ নেতা আবু খান (৫৫) হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন আরিফুল ইসলাম আরিফ (২৪), রবিউল ইসলাম (২৭), সবুজ আহমেদ (২২), আহসান হাবিব (২৩), আলমাস খান (২৮), আইয়ুব আলী (৩২), মকবুল হোসেন (২৮), রুবেল হোসেন (২৬) ও মো. রাব্বানী (২৩)। সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এন্তাজুল হক বাবু জানান, খাস পুকুর নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৪ সালের ২৯ মার্চ সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড়-বালাল গ্রামের মৃত শুকাই খানের ছেলে আবু খানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহত আবু খানের ছোট ভাই ওসমান খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সেকেন্দার আলী ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে দ্রুত নিষ্পত্তির জন্য নাটোরের আদালত থেকে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এখানে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম