‘স্বাধীনতাবিরোধীদের আর ক্ষমতায় দেখতে চাই না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৮, ২১:০২আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ২১:৩০

শিরীন আখতার (ছবি– সংগৃহীত)

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হবে। স্বাধীনতাবিরোধীদের আর ক্ষমতায় দেখতে চাই না। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে হলে বৈষম্য দূর করতে হবে। প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সুষম বন্টনও ঘটাতে হবে।’

শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরীন আখতার বলেন, ‘খালেদা জিয়ার চেহারা দেখে বোঝা যাচ্ছে, তিনি অসুস্থ না। তার অসুস্থতা নিয়ে অনেক নাটক হয়েছে। বার্ধক্যজনিত কারণে তার শারীরিক অনেক সমস্যা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সরকার তার চিকিৎসার ব্যাপারে আন্তরিক।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাগারে রয়েছেন। তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন। খালেদা জিয়ার নামে আও অনেক মামলা হবে।’

শিরীন আখতার বলেন, ’২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। দফায় দফায় গ্রেনেড মারার পরও সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু এই হামলায় তার কান ক্ষতিগ্রস্ত হয়। অনেক দেরিতে হলেও গ্রেনেড হামলার খলনায়কদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তারেক রহমান বিদেশে থাকলেও তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তার শাস্তি কার্যকর করা হোক। এ মামলার অন্য আসামিদের যে শাস্তি দেওয়া হয়েছে, তাও অতিদ্রুত বাস্তবায়ন করা হোক।’

জেলা জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং মহানগর জাসদের সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– জাসদ কেন্দ্রীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসেইন আখতার, কেন্দ্রীয় নেতা শওকত রায়হান, আব্দুস সাত্তার, মোহর আলী চৌধুরী, কাজী সিদ্দিকুর রহমানসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের