রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৫:০২আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৫:০২

রাজশাহী

রাজশাহীতে ট্রাকের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর উপকণ্ঠ সাইরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিদ্যুৎ হোসেন (৩২)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকালে বিদ্যুৎ  মোটরসাইকেল চালিয়ে কাশিয়াডাঙ্গা-আম চত্বর বাইপাস সড়ক হয়ে কাশিয়াডাঙ্গার দিকে আসছিলেন। আর বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। সাইরগাছা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী বিদ্যুৎ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পালিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম