কুষ্টিয়া সীমান্তে ‘বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী’ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ১১:৪১আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১১:৪৮

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের (বিজিবি) সঙ্গে মাদক চোরাকারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধে হায়দুল ফরাজী (২৪) নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। সোমবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের জামালপুর মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।

নিহত হায়দুল জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, সোমবার রাত ৩.৪০ মিনিটের দিকে ১০-১৫ জনের একদল মাদক চোরাচালানকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিকে লক্ষ্য করে মাদক চোরাচানালীরা পর পর ৩ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি চলায়। প্রায় ২০ মিনিট ধরে চলা গোলাগুলির এক পর্যায়ে এক মাদক পাচারকারী নিহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী গিয়ে নিহত মাদক পাচারকারী হায়দুল ফরাজী বলে নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ নিহত মাদক পাচারকারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।   

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের