ঠাকুরগাঁওয়ে ভেজাল শিশুখাদ্য জব্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ১৭:১২আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৭:৫৮

ভেজাল শিশুখাদ্য জব্দ করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার ভেজাল শিশুখাদ্য জব্দ করেছে নিরাপদ খাদ্য বিভাগ।  রবিবার (২৮ অক্টোবর) বিকালে সদর উপজেলার গড়েয়াহাটে এই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হানিফ ভ্যারাইটিজ স্টোর, সফিকুল ভ্যারাইটিজ স্টোর, শান্ত ভ্যারাইটিজ স্টোরসহ কয়েকটি মুদি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়। অভিযানের সময় বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে বড় বড় কোম্পানির লেবেল আঁটানো চকলেট, গুঁড়োদুধ উৎপাদনের একটি ভেজাল কারখানারও সন্ধান পাওয়া যায়।

নিরাপদ খাদ্য পরিদর্শক আক্তার ফারুকের নেতৃত্বে ভেজাল শিশুখাদ্যগুলো জব্দ করা হয়।  তিনি ক্রেতা ও সাধারণ জনগণের উদ্দেশ্য জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘এ ধরনের ভেজাল খাদ্য খেয়ে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি  রঙ ও কেমিক্যাল মেশানো খাদ্য খেয়ে মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হতে পারে শিশুরা।’

নিরাপদ খাদ্য পরিদর্শক আক্তার ফারুক এ ধরনের খাদ্য কেনার সময় অভিভাবকদের ভালোভাবে পরখ করে নিতে এবং মেয়াদোত্তীর্ণ কিনা তা দেখে নিতে পরামর্শ দেন। পরে  স্যানিটারি ইন্সপেক্টর আক্তার ফারুক জব্দকৃত মালামালগুলো তালিকাভুক্ত করেন। মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল খাদ্য ব্যবসায়ীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি