শ্রীমঙ্গলে ষষ্ঠ চা নিলামে বিক্রি ৭০ কোটি ২০ লাখ টাকা

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ১৫:৩৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৫:৩৫

মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের ষষ্ঠ নিলাম সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে নিলাম ডাক চলে সন্ধ্যা পর্যন্ত। নিলামটি যৌথভাবে পরিচালনা করে শ্রীমঙ্গলের টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স লিমিটেড এবং চট্টগ্রামের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) জেরিন চা বাগানের ব্যবস্থাপক মো. সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিলামে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বাগানগুলোর ২৩ লাখ ৭১ হাজার ৬০০ কেজি চা তোলা হয়। এর মধ্যে ৩ হাজার ৫০৬ লটে ১৯ লাখ ২৮ হাজার ৩০০ কেজি ছিল লিফ চা এবং ৮০৬ লটে ৪ লাখ ৪৩ হাজার ৩০০ কেজি ছিল ডাস্ট চা।

জালালাবাদ ব্রোকার্স লিমিটেড, ইউনিটি ব্রোকার্স, প্রগ্রেসিভ ব্রোকার্স, ন্যাশনাল ব্রোকার্স, কে এস ব্রোকার্স, পূর্ববাংলা ব্রোকার্স, প্রডিউস ব্রোকার্স এবং প্ল্যান্টার্স ব্রোকার্সের প্রতিনিধিরা এই নিলামে অংশ নেন।

টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স লিমিটেডের সদস্য কাউছার ইকবাল জানান, নিলামে দেশের বিভিন্ন চা বাগানের ২৩ লাখ ৭১ হাজার ৬০০ কেজি চা বিক্রির জন্য তোলা হয়। নিলামে প্রতিকেজি চায়ের গড় মূল্য ছিল ২৯৬ টাকা। সব মিলিয়ে ৭০ কোটি ২০ লাখ টাকার চা বিক্রি হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম