রাজনীতির গতি-প্রকৃতি এখন খুবই আশাব্যঞ্জক: স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ১৭:১৪আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৭:২১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খন্দকার মোশাররফ হোসেন (ছবি– প্রতিনিধি)

দেশের রাজনীতির গতি-প্রকৃতি এখন খুবই আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘সংলাপ নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। জননেত্রী শেখ হাসিনা নিজ থেকে এগিয়ে এসে সংলাপে বসছেন। আমার পরামর্শ, নির্বাচনে আসার আগেই দফা না দিয়ে নির্বাচনের পরে দফার মধ্যে আসেন। আগে দফা মানলে তো আর নির্বাচনের মানে হয় না।’

বুধবার (৩১ অক্টোবর) বিকালে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ডের) পরিচালনা পর্ষদের ৭১তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ ছাড়া সম্প্রতি বার্ডের গবেষণা, প্রায়োগিক গবেষণা, প্রকল্প কার্যক্রম নিয়ে তিনি কথা বলেন।

এদিন দুপুরে শুরু হওয়া কুমিল্লা বার্ডের লালমাই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব ড. জাফর আহমেদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ বার্ড পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুমিল্লা বার্ডে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চসহ বেশ কিছু স্থাপনা উদ্বোধন করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম