ফুলবাড়ীতে এসআইসহ ৪ মাদকসেবী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ২০:১৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২০:৫৫

মাদকসহ আটক চার জন (ছবি– প্রতিনিধি) কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে এক পুলিশ উপ-পরিদর্শকসহ (এসআই) চার মাদকসেবীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে তিন বোতল ফেনসিডিল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে বিজিবি-১৫ লালমনিরহাট ব্যাটালিয়নের গংগারহাট বিওপির হাবিলদার আব্দুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক ৯৪১নং মেইন পিলার নাখারজান সীমান্তে টহলে যান বিজিবির সদস্যরা। এ সময় ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ওই চারজনকে আটক করে বিজিবি। এ নিয়ে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে।

আটককৃতরা হলেন নীলফামারী জেলার শাহিপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (৩৩), রংপুর জেলার কোতোয়ালী থানার শালবন মিস্ত্রিপাড়া গ্রামের আমিন মোতাহারের ছেলে কাইফি আনান হৃদম (২৭), একই জেলার জুম্মাপাড়া গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে সনি হোসেন (২৪) ও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার শ্রী নগেন্দ্রনাথ রায়ের পুত্র পুলিশ সদস্য শ্রী গৌতম কুমার রায় (৩৮)। গৌতম কুমার রংপুর মাহিগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত বলে জানা গেছে।

এ ব্যাপারে ১৫ ব্যাটালিয়ন লালমনিরহাট গংগারহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জসিম উদ্দিন বলেন, ‘আটক আসামিদের নামে মাদক বহন ও সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশ সদস্যসহ আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় বিজিবি মামলা দায়ের করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি