সিলেটে নবনির্মিত কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ১২:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৩:০৬

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার বাদাঘাটে আধুনিক সুবিধাসহ সিলেট কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই কারাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এদিকে কারাগার উদ্বোধনকে কেন্দ্র করে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগ নেতারা। তারা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন। কারাগার উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট ও শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল জানান, ‘নির্মাণকাজ শেষ হওয়ার পাঁচ মাস পর কারাগারটি উদ্বোধন করা হলো। সমন্বয় বৈঠকের মাধ্যমে বন্দিদের স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে নতুন কারাগার উদ্বোধন করা হলেও পুরনোটি এখনও বহাল থাকবে।’

তিনি আরও বলেন, ‘ধারণা করছি ডিসেম্বর মাসে নতুন কারাগারে কিছু বন্দিকে স্থানান্তর করা হবে। তবে নতুন কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদিদের স্থানান্তর করা হবে। শহরতলীর বাদাঘাট এলাকায় এই কারাগার স্থাপন করা হয়েছে। এর ভেতরে ১৬ একর ও বাইরে ১৪ একর জমি নিয়ে মোট ৩০ একর জায়গার ওপর নির্মিত  হয়েছে নতুন কারাগার। যেখানে স্থাপনা করা হয়েছে ৫৯টি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম