হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১৭:০৩আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৭:০৩

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জনকে আটক করে পেটানোর পরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার (২ নভেম্বর) ভোররাতে ঢাকা সিলেট মহাসড়কের ওলিপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।

আটকরা হলো- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ষাটগ্রাম গ্রামের মইনুল হকের পুত্র রায়হান মিয়া (৪৫), একই উপজেলার লামাগ্রাম গ্রামের মস্তুফা মিয়ার পুত্র কামাল মিয়া (২৫) ও বগুড়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাইদ মিয়ার পুত্র জাহিদ মিয়া (২০)।

পুলিশ জানায়, আটকরা ভোররাতে যানবাহনে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় কিছু লোকজন বিষয়টি বুঝতে পারে। পরে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদের আটক করে। এসময় ৩ জনকে আটক করা হলেও অন্যান্যরা পালিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল মুকিতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আটক ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি