ঠাকুরগাঁওয়ে রশি টানাটানি খেলায় ১ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ২১:২৬আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ২১:৩১

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে রশি টানাটানি খেলায় হুমায়ুন নামে (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২ নভেম্বর) বিকালে সদর উপজেলার রঙিয়ানী হাট এলাকায় রশি টানাটানি খেলার আয়োজন করা হয়। এই খেলায় হুমায়ুন প্রতিযোগিতায় নামে। খেলা চলাকালে শরীর দড়িতে পেঁচানো অবস্থায় টানাটানির একপর্যায়ে নিঃশ্বাস বন্ধ হয়ে হুমায়ুনের মৃত্যু হয়। আনন্দ, উত্তেজনায় অন্য খেলোয়াড়রা সেটা খেয়াল করেনি। হুমায়ুনের দেহ অসাড় হয়ে পড়লে সবাই তাকে সুস্থ করার চেষ্টা করতে গিয়ে দেখে সে মারা গেছে। হুমায়ুন দুই সন্তানের বাবা।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ বা তথ্য দেয়নি। তিনি খোঁজ নেবেন।

উল্লেখ্য, ওই গ্রামে প্রতিবছর এই খেলার আয়োজন হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম