যশোরে বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৮:৪১আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৮:৪৩

যশোর যশোরে চলন্ত বাসে ওঠার সময় পা পিছলে রাব্বি হোসেন (২৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার (৩ নভেম্বর) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের শাখারিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গড়াই পরিবহনের একটি বাসের সুপারভাইজার শাহাবুল ইসলাম ও ওই বাসের যাত্রী সিরাজুল ইসলাম বলেন, ‘দুপুর পৌনে দুইটার দিকে বাসটি খুলনা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যায়। বেলা তিনটার দিকে যশোরের শাখারিগাতি এলাকায় পৌঁছলে সেখানে ৩ থেকে ৪ জন যাত্রী নামেন। এরপর বাস ছেড়ে দেয়। রাব্বি চলন্ত বাসটিতে উঠতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় অন্য একটি গাড়ি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর কিছু সময় পর তার মৃত্যু হয়।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স মর্জিনা খাতুন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাব্বির মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সদরের হরিপুর গ্রামের রাশেদুল হোসেনের ছেলে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি