রূপগঞ্জে মাসকো স্কুলে নবান্ন উৎসব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৯:৫৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৯:৫৯

নবান্ন উৎসবে শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘মাসকো স্কুল কাঞ্চন’ এর উদ্যোগে নবান্ন উৎসব-১৪২৫ উদযাপিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে শনিবার (৩ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অধ্যক্ষ খুরশিদ জাহানের সভাপত্বি নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর। এ সময় মাসকো গ্রুপের জেনারেল ম্যানেজার শাহীন মিয়া, খন্দকার ঈসমাইল, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেনসহ স্কুলের শিক্ষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ খুরশিদ জাহান বলেন, অগ্রহায়ণে কৃষকের ঘরে নতুন ফসল ওঠে। সেই আনন্দ শিক্ষার্থীদের অন্তরে গেঁথে দিতেই প্রতি বছর আমরা নবান্ন উৎসব আয়োজন করে থাকি। বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি