ঠাকুরগাঁও-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১১:০৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১১:১৬

ঠাকুরগাঁও-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু

অবশেষে ঠাকুরগাঁও-ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। ঢাকা-দিনাজপুর রুটের একতা এক্সপ্রেস ও দ্রুতজান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুটি ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। জানা যায়, আগামী ১০ নভেম্বর প্রথম ট্রেনটি ঠাকুরগাঁও-পঞ্চগড় রেল স্টেশন থেকে ছাড়বে, টিকিট বিক্রি শুরু হয়েছে এর মধ্যেই, আর সেদিন থেকে পূরণ হবে এ অঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও দাবি।

রেলওয়ে বিভাগ জানিয়েছে- দিনাজপুরের পর ঠাকুরগাঁও, রুহিয়া, পীরগঞ্জ হয়ে পঞ্চগড়ে যাবে একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস। গত ২৩ অক্টোবর রেলের পশ্চিমাঞ্চলীয় মহাব্যবস্থাপক বরাবর পাঠানো রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন বিভাগের উপপরিচালক খালিদুন নেছা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়,‘ঢাকা-দিনাজপুরের মধ্যে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেন একই ধরনের কোচ, কম্পোজিশনে লাল-সবুজ রঙয়ে ইন্দোনেশিয়ান কোচ দিয়ে পরিচালনা করা হবে। ট্রেনগুলো তিনটি রেক দিয়ে চালানো হবে। এতে কোনও সাপ্তাহিক বন্ধ থাকবে না।’

নতুন সময়সূচি অনুযায়ী, একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ১০টায় ছেড়ে রাত ৮টা ৪৫ মিনিটে পঞ্চগড় পৌঁছাবে। রাত ৯টায় পঞ্চগড় থেকে ছেড়ে সকাল ৮টা দশ মিনিটে ঢাকা পৌঁছাবে।দ্রুতযান ঢাকা থেকে ছাড়বে রাত ৮টায়, সকাল ৬টা ৩৫ মিনিটে সেটি পঞ্চগড়ে পৌঁছাবে। আবার ৭টা ২০ মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে একতা এক্সপ্রেস যাত্রা শুরু করবে রাত ৯টা ৪০ মিনিটে এবং দ্রুতযান এক্সপ্রেস সকাল ৮টায় আর ট্রেন দুটি ঢাকা থেকে ঠাকুরগাঁও রোড স্টেশনে পৌঁছানোর সময় যথাক্রমে একতা রাত-৮টা এবং দ্রুতযান ভোর ৫টা ৫০ মিনিটে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিহির কান্তি গুহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সময় দিলে উদ্বোধনের ডেট ঠিক করা হবে।’

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম বলেন, ‘একসময় দিনাজপুর থেকে পঞ্চগড় পর্যন্ত মিটারগেজ রেললাইন চালু ছিল। তবে সম্প্রতি তা ডুয়েলগেজে উন্নীত করায় তা দিয়ে ব্রডগেজ ট্রেনও চলাচল করতে পারবে।ওই ট্রেন দুটি চালু হলে দুটি জেলার মানুষ সহজে ঢাকায় যাতায়াত করতে পারবে।’ 

 

 

 

 

/এসএসএ/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম