বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ০১:১৮আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৬:৫৪

রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর উপর নির্মাণাধীন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে সমাদৃত হয়েছেন। কারণ বিশ্ব জানে তিনি ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে।’ 

রবিবার (৪ নভেম্বর) রাতে চারঘাট উপজেলায় বড়াল নদীর উপর নির্মাণাধীন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। নৌকার মনোনয়ন যিনি পাবেন আমরা সকলেই তার পক্ষে কাজ করব। সেখানে আমি বাদে অন্য কেউ মনোনয়ন নিয়ে আসলে তার পক্ষেই সকলকে কাজ করতে হবে। আমি নিজেই মাঠে থেকে নৌকার মাঝির জন্য জানপ্রাণ দিয়ে কাজ করব।’

তিনি বলেন, ‘নৌকা প্রতীককে বিজয়ী করতে না পারলে থমকে যেতে পারে এদেশের উন্নয়ন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, শেখ হাসিনার হাতকে শক্ত করতে আবারও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। গত ১০ বছরে চারঘাট-বাঘা অঞ্চলে যেসব উন্নয়ন হয়েছে তা অতীতে কেউ ভাবতেও পারেনি। এ সবকিছু হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। তিনি বাংলার জনগণের ভাগ্য উন্নয়নে সব সময় এমপি-মন্ত্রীদের দিকনির্দেশনা দেন।’

তিনি আরও বলেন, ‘আজকের পদ্মা সেতুও বাঙলার মানুষের কাছে ছিল স্বপ্নের মতো। কিন্তু আজ পদ্মা সেতু কারও মুখাপেক্ষী না থেকে শুধু সরকারের একান্ত ইচ্ছাশক্তিতে বাঙলার জনগণের টাকায় নির্মিত হচ্ছে। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে। তাই দেশের উন্নয়নকে আরও গতিশীল ও ধারাবাহিক রাখতে আবারও নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।’

শাহরিয়ার আলম আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরের উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়াসহ নতুন নতুন রাস্তাঘাট, স্কুল-কলেজ, গ্রামেগঞ্জে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী জনগণের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি আশ্রয়হীনদের আবাসনের ব্যবস্থা করে যাচ্ছেন।’

বড়াল নদীর উপর সেতু নির্মাণ ছাড়াও এ প্রকল্পের আওতায় চককৃঞ্চপুর থেকে জাহাঙ্গীরবাদ  সড়কে ২৩০ মিটার চেইনেজে বড়াল নদীর উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ টাকা। আগামী ৩১ মে ২০১৯ সালের মধ্যে এর কাজ সমাপ্ত হবে। বড়াল নদীর উপর আরও দুটি সেতু নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং বনকিশোর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। ভবন দুটি শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে।

 

      

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম