বাংলাদেশের পাশে সব সময় থাকবে ভারত: হর্ষবর্ধন শ্রিংলা

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ০১:৩৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৬:৫৩

সাতক্ষীরার দেবহাটায় রামনাথপুর শ্রী শ্রী প্রণব মঠের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুনিবিড় ও সুদীর্ঘ। এই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের পাশে সব সময় থাকবে ভারত।’

রবিবার (৪ নভেম্বর) বিকালে সাতক্ষীরার দেবহাটার রামনাথপুর শ্রী শ্রী প্রণব মঠের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাই কমিশনার একথা বলেন। এ সময় দেবহাটা উপজেলার রামনাথপুরে ভারত সরকারের অর্থায়নে এক কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৮শ’ ৯২ টাকা ব্যয়ে পাঁচতলা ফাউন্ডেশন এবং দুই তলা বিশিষ্ট অতিথি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বাংলাদেশ প্রণব মঠের সভাপতি স্বামী দিগ্বিজয়ানন্দজী মহারাজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘মংলা বন্দর পুনর্নির্মাণে ভারত সরকার অর্থায়ন করছে। এতে এ এলাকার মানুষের আরও কর্মসংস্থান হবে। রামপালে মাদার বাংলাদেশ মৈত্রী প্রকল্পের পাওয়ার প্লান্টের মাধ্যমে স্থানীয় শিল্পের উন্নতি হবে। এই এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সংখ্যালঘুরা বাংলাদেশের উন্নয়নে সমান অংশীদার। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আর্থসামাজিক উন্নয়ন করতে হবে। সাম্প্রতিক কালে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশের সকল উন্নয়নে ভারত গর্বিত। খুলনায় নতুন সহকারী হাই কমিশনার অফিস স্থাপন করায় ভারতের সঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ আরও উন্নত হবে। ভারত ও বাংলাদেশ দুই দেশের জনগণের কল্যাণে এক সঙ্গে কাজ করছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আবদুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ।

 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম