জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ১৩:১৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৬:৩৩

জয়পুরহাট

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত রিক্সাভ্যানের এক যাত্রী নিহত ও চার জন আহত হয়েছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, নিহত যাত্রীর নাম রুবেল হোসেন (২৮)। তিনি সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়ার মাজলুম হোসেনের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের ইন্তাজ হোসেন (৪০), খোরশেদ আলম (২৮), নাজমুল হোসেন (২৮) ও হাসান আলী (৩৫)। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা  হয়েছে। তারা সকলেই ক্ষেতলাল উপজেলার বটতলী হক ফিড কম্পানির শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৫ নভেম্বর) সকালে ক্ষেতলালের বটতলী হক ফিড কম্পানিতে কাজের জন্য ব্যাটারিচালিত রিক্সাভ্যানে রওনা হয় ওই শ্রমিকরা। সকাল ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় বিপরীতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি