খাগড়াছড়ি দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ১৪:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৪:৩০

খাগড়াছড়ি দিবস পালিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ি দিবস পালিত হচ্ছে। জেলা ঘোষণার ৩৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে খাগড়াছড়ি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের (কেবিডিএ) ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. শাহ আলম।

এসময় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরাসহ কেবিডিএ’র উপদেষ্টা, সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

১৯৮৩ সালের ৭ নভেম্বর রামগড় মহাকুমাকে খাগড়াছড়ি জেলায় রূপান্তরিত করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন জানান, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিবস পালনে কোনও কর্মসূচি নেওয়া হয়নি। তবে বেসরকারিভাবে পালিত অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের