সিরাজগঞ্জে পেট্রোলবোমাসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ১৭:৪০আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৭:৫২

আটক সিরাজগঞ্জে ১০টি ককটেল ও ১২টি পেট্রোলবোমাসহ বিএনপি-জামায়াতের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে সদর, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক নেতাকর্মীরা হলেন— সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীর জাহাঙ্গীর আলম, খিদির বটতলার রফিকুল ইসলাম মাহাম, সদর পৌরসভার দিয়ারধানগড়ার আহম্মেদ আলী, পাইকপাড়ার মোখলেছুর রহমান, মাহমুদপুরের ওমর ফারুক ও চর মিরপুরের জুয়েল রানা, উল্লাপাড়ার খালিয়াপাড়ার আব্দুর রাউব, কাওয়াকের আরিফুল ইসলাম, রাজমান দহিখোলার হোসেন আলী ও তাড়াশ দক্ষিণপাড়া উপজেলা যুবদল সভাপতি রাজীব আহম্মেদ মাসুম এবং যুবদলের ওয়ার্ড সেক্রেটারি আনোয়ার হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বুধবার রাতে তার থানা এলাকায় অভিযানে বিএনপি ও যুবদলের ছয় নেতাকে আটক করা হয়েছে। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পার জন্য ১২টি পেট্রোলবোমা ও চারটি ককটেলসহ যুবদল নেতা মাসুম ও আনোয়ারকে আটক হয়েছে। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ছয়টি ককটেলসহ আব্দুর রাউব, আরিফুল ও হোসেন আলী নামে জামায়াতের তিন জনকে আটক করা হয়। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলাও দায়ের করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম