আটকের পর অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ০৯:২৫আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ০৯:৪৮

জিয়াউল বশর শাহীন কক্সবাজারের টেকনাফে আটক মাদক ব্যবসায়ীকে নিয়ে মাদক উদ্ধার অভিযানে গেলে একদল সন্ত্রাসীর সঙ্গে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। তার নাম জিয়াউল বশর শাহীন (৩০)। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফের হ্নীলা উলুচামারী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রায় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট, তিনটি অস্ত্র ও ১৫টি গুলি উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ দাবি করেছে।

পুলিশ জানায়, নিহত জিয়াউল বশর শাহীন (৩০) হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার সৈয়দ হোসেন ওরফে সৈয়দুর ছেলে। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা জানান, শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে হ্নীলা স্টেশনের মসজিদের সামনে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে জিয়াউল বশর শাহীনকে (৩০) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দিনগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে ওই এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় একদল সন্ত্রাসী পুলিশের ওপর গুলি বর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। কিছুক্ষণ পরে সেখান থেকে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।  

ওসি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে মাদকসহ ৭টি মামলা রয়েছে থানায়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম