সিলেটের শাহ আরেফিন টিলায় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

সিলেট প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ০৪:৩৩আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ০৪:৩৫

সিলেট সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারির গর্ত ধসে সোনাই মিয়া (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা। দৈনিক মজুরি চুক্তিতে তিনি প্রায় সাড়ে ছয় মাস যাবৎ পাথর কোয়ারির গর্ত খুড়ে পাথর উত্তোলনের কাজ করে আসছেন বলে পুলিশ জানায়।

রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় জেনারেটরের আলোয় পাথর উত্তোলন করার সময় গর্তের পাড় ধসে তিনি নিচে পড়ে যান। খবর পেয়ে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ শাহ আরেফিন টিলা থেকে সোনাই মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। পাথর উত্তোলনের সময় গর্তের পাড় ধসে সে নিচে পড়ে মারা যায়।’ কার কোয়ারিতে এ ঘটনা ঘটছে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে পুলিশ কয়েকজনের নাম পেয়েছে। সেগুলো যাচাই করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম