সরিষাবাড়ীতে ঐক্যফ্রন্টের প্রার্থী শামীম তালুকদার

জামালপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ২২:৫৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২৩:৪২

ফরিদুল কবীর তালুকদার শামীম জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মহাজোটের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দেড় ডজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও একক প্রার্থী নিয়ে ফুরফুরে অবস্থানে বিএনপি। এখানে ঐক্যফ্রন্টের একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাইয়ের ছেলে।

আবদুস সালাম তালুকদারের মৃত্যুর পর ফরিদুল কবির তালুকদার শামীম এখানে দলের হাল ধরে আছেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দলীয় এমপি বিহীন আসনটি পুনরুদ্ধারের জন্য তিনি গণসংযোগ করে যাচ্ছেন।

এ বিষয়ে ফরিদুল কবির তালুকদার শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপি বিজয়ী হবে। সরিষাবাড়ীতে বিএনপি সাংগঠনিকভাবে মজবুত। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীও নেই। সুষ্ঠু পরিবেশ পেলে এখানে আমি এমপি নির্বাচিত হব।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি