মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ০৯:০৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ০৯:১২

বন্দুকযুদ্ধ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. তাজেল (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তাজেল একজন সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, সন্ত্রাসী তাজেলকে যশোর জেলার মনিরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাজেলের দেওয়া তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অস্ত্র ও মাদক উদ্ধারে যাওয়া হয়। পশ্চিম বাড়ৈখালী এলাকায় পৌঁছানোর পর পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু সন্ত্রাসী পুলিশের গাড়িতে গুলি চালায় এবং দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় আসামি তাজেল পালিয়ে যায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাজেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।"

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা, ৩টি ছোড়া উদ্ধার করা হয়। তাজেল বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। এই ঘটনায় পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী