প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র ফেসবুকে পোস্ট, যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ২৩:১১আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২৩:১৬

গ্রেফতার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র  পোস্ট করায় রাজশাহীর বাঘা উপজেলা থেকে স্বপন আলী (৩০) নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর গাওপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী শনিবার (১৭ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে জানান, দীর্ঘদিন ধরেই ফেসবুকে নানা ধরনের কটূক্তি করে আসছিলেন স্বপন। বৃহস্পতিবার তিনি ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র প্রকাশ করেন। স্থানীয় ছাত্রলীগ নেতাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে স্বপনকে আটক করা হয়।

তিনি আরও জানান, স্বপনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা ফকরুল হাসান বিপ্লব থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম