নারায়ণগঞ্জ ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ১৮:০৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৮:২৫

নারায়ণগঞ্জ ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালি

নারায়ণগঞ্জের উচ্চশ্রেণির মানুষের  বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে ক্লাবের সদস্যরা।সোমবার (১৯ নভেম্বর)সকাল সাড়ে নয়টায় নগরীর উকিলপাড়া ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাতি ঘোড়া,ঘোড়ার গাড়ি, ব্রিটিশ শাসক ও রাজা-বাদশার পোশাক পরে এবং ব্যানার,ফেস্টুন,মুখোশসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ক্লাবের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন এবং নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। র‌্যালির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। এসময় ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু বলেন, নারায়ণ ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে স্পোর্টস কার্নিভালসহ তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্যুভিনিয়র প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে করার চেষ্টা করা হচ্ছে। এক সময় ইউরোপিয়ান ক্লাব সময়ের পরিক্রমায় নাম বদল করে বর্তমানে নারায়ণগঞ্জ ক্লাব নামে পরিচিত। এটি বাংলাদেশের প্রথম সারির ক্লাবগুলোর তালিকায় তিন নম্বরে অবস্থান করছে। ঐতিহ্যবাহী এই ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ক্লাবের সদস্যদের সহযোগিতা নিয়ে আরও উন্নতির শিখরে পৌঁছাতে চাই।

নারায়ণগঞ্জ ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালি

উল্লেখ্য, ১৮৮৩ সালে ইউরোপিয়ান ক্লাব নামে ব্রিটিশরা এই ক্লাবের যাত্রা শুরু করেন। ওই সময় এই ক্লাবে বাঙালিদের প্রবেশ নিষেধ ছিল। ব্রিটিশরা চলে যাওয়ার পর এই ক্লাবের দায়িত্ব চলে আসে বাঙালিদের হাতে।ওই সময় সেক্রেটারিয়েট পদ্ধতিতে ক্লাব পরিচালিত হতো। এই ক্লাবের প্রথম বাঙালি সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন সাবেক ক্রিকেট তারকা আতাহার আলী খানের বাবা সালামত আলী খান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে বাবা নিখোঁজ, ডোবায় মিললো লাশ
ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে বাবা নিখোঁজ, ডোবায় মিললো লাশ
আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 
আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 
ইয়াবাসহ সরকারি হাসপাতালের শীর্ষ কর্মকর্তা চিকিৎসক আটক
ইয়াবাসহ সরকারি হাসপাতালের শীর্ষ কর্মকর্তা চিকিৎসক আটক
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি