কুমিল্লায় মা ও শিশুর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ১৪:২১আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৪:২৮

কুমিল্লা কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাগলপুর গ্রামে নিজ  ঘর থেকে  খালেদা আক্তার (২২) নামে এক গৃহবধূ ও তার এক বছর  বয়সী শিশু ছেলে ইসমাইলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে লাশ দু’টি উদ্ধার করা হয়।  দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, খালেদা আক্তার দাউদকান্দির শহীদনগর সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসেবে কাজ করত। ওই কারাখানার কর্মী চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছাড়া গ্রামের আবু বকর ছিদ্দিকের সঙ্গে খালেদার প্রেমের সম্পর্ক ছিল। দুই বছর আগে তাদের বিয়ে হয়। সন্তান জন্মের পর কাজ ছেড়ে দেয় খালেদা ও আবু বকর। এরপর তারা ভাগলপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়া বাসায় ওঠে। মঙ্গলবার সকালে খালেদার ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে মা ও শিশুটির লাশ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিষপানের ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য দুই জনের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম