সিলেটে ঋণ ও বিলখেলাপিদের তথ্য নেওয়া হবে ২ ডিসেম্বর

সিলেট প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ১৮:০৮আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৯:২৩

একাদশ-জাতীয়-সংসদ-নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২ ডিসেম্বর থেকে সিলেটে ঋণ ও বিলখেলাপিদের তথ্য নেওয়া শুরু হবে। নির্বাচন কমিশন সচিবালয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যাপারে স্বচ্ছতা আনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। ওইদিন সিলেটের ৬টি আসনের মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্রনসমূহ যাচাই-বাছাই করা হবে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জানা যায়, আগামী ২ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় সিলেট ১ আসনের প্রার্থীদের, সকাল ১১টায় সিলেট ২ আসনের প্রার্থীদের, সকাল সাড়ে ১১টায় সিলেট ৩ আসনের প্রার্থীদের, দুপুর ১২টায় সিলেট ৪ আসনের প্রার্থীদের, দুপুর সাড়ে ১২টায় সিলেট ৫ আসনের প্রার্থীদের এবং দুপুর ১টায় সিলেট ৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই করা হবে।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, ‘প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর বিকাল ৫টার মধ্যে। এই তারিখে মনোনয়নপত্র দাখিলকারীরা তাদের ঋণ ও বিল খেলাপ সংক্রান্ত কোনও তথ্য থাকলে তা মনোনয়নপত্র বাছাইয়ের আগে কার্যালয়ে পাঠাবেন। মনোনয়নপত্র বাছাইকালে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান