মৌলভীবাজারে বন্যপ্রাণী ধরার বৈদ্যুতিক ফাঁদসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১১:৩৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১১:৪২

মৌলভীবাজারে বন্যপ্রাণী ধরার বৈদ্যুতিক ফাঁদসহ আটক ১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও এলাকা থেকে আব্দুল মালেক (৬০) নামের এক বন্যপ্রাণী শিকারীকে বৈদ্যুতিক ফাঁদসহ আটক করেছে মহকুমা বন বিভাগ।

শনিবার (২৪ নভেম্বর) সকালে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে খবর পেয়ে প্রাণী শিকারী আব্দুল মালেককে আটক করা হয়। তবে মূল হোতাকে (আটক আব্দুল মালেকের ছেলে) ধরতে পারিনি। তারপরও তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বন বিভাগের তথ্যমতে, প্রতিনিয়তই এরকম ইলেকট্রিক্যাল তার ব্যবহার করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন- মায়া হরিণ, বন মোরগ, বন্যশুকরসহ বিভিন্ন প্রাণী শিকারের অভিযোগ রয়েছে।

তবে বন্যপ্রাণী শিকারী আব্দুল মালেক তার ফসলি জমি রক্ষা করার বাহানায় এই পদ্ধতি ব্যবহার করে আসছেন বলেও তিনি জানান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের