জামালপুরে ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেলেন ৭ জন

জামালপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ২০:০১আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:২৪

জামালপুরে ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেলেন ৭ জন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন ৭ জন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জামালপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেয়েছেন দুই জন। এদের মধ্যে তিনবারের সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, অপরজন হলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ।

জামালপুর -২ ( ইসলামপুর) আসনে মানোনয়নের চিঠি পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
তিনি এই আসন থেকে পর পর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জামালপুর- ৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন টানা ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

জামালপুর- ৪ (সরিষাবাড়ী) উপজেলা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চিঠি পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান।

জামালপুর-৫ ( সদর) আসনে চিঠি পেয়েছেন দুই জন, একজন হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এবং অপরজন হলেন টানা ৪ বারের নির্বাচিত বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম