পটুয়াখালীতে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ১১:৫৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১২:০০

পটুয়াখালী পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বাদল মোল্লা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর আমখোলা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বাদল উত্তর আমখোলা এলাকার ইব্রাহিম মোল্লার সন্তান।
ওসি আক্তার মোর্শেদ জানান, সোমবার সকালে খবর পেয়ে একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বাদলের লাশ উদ্ধার করে পুলিশ। বাদল দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না অন্য কিছু এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান