কুমিল্লায় ছাত্রলীগের সাবেক নেতাকে মাথায় গুলি করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ২২:৫৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২৩:১২

দেলোয়ার হোসেন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর শামবকসি এলাকায় এই ঘটনা ঘটে। তিনি শামবকসি এলাকার আবু মহসিনের ছেলে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। রাত ৯টায় নিজ এলাকায় অবস্থান করছিলেন তিনি। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ দেলোয়ারকে আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘দেলোয়ারের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে।’  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম