একই আসনে বিএনপির চিঠি পেলেন স্বামী-স্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১২:২৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৪:২৪

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এবং তার স্ত্রী  জেলা বিএনপির সদস্য শামিমা রহমান আপন কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এবং তার স্ত্রী জেলা বিএনপির সদস্য শামিমা রহমান আপন। এছাড়া কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে অন্য তিনটি আসনেও দুইজন করে প্রার্থীকে চিঠি দিয়েছে দলটির মনোনয়ন বোর্ড।

সাইফুর রহমান রানার স্ত্রী ও জেলা বিএনপির সদস্য শামিমা রহমান আপন ব‌লেন, ‘আমরা স্বামী-স্ত্রী দলীয় ম‌নোনয়‌নের চি‌ঠি ‌পে‌য়ে‌ছি। ত‌বে আমা‌দের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা থে‌কে ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রি‌নি। কৌশলগত কার‌ণে আমরা স্বামী-স্ত্রী ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রেছি। এখন রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় দল যা‌কে চূড়ান্ত ম‌নোনয়ন দে‌বে সে-ই নির্বাচ‌নে অংশ নে‌বে।’

দলীয় সূত্রে জানা গেছে, কৌশলগত কারণে স্বামী-স্ত্রী মনোনয়ন ফরম কিনলেও রানাই শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পাবেন। কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক। কুড়িগ্রাম-৩ আসন থেকে মনোনয়নের চিঠিপ্রাপ্তরা হলেন জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক। কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান এবং রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান।

প্রসঙ্গত, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ১৫ জন মনোনয়ন প্রত্যাশী দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

/এসএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁশের মাচার ওপর চা বিক্রেতার রক্তাক্ত লাশ, কুপিয়ে হত্যা করলো কারা 
বাঁশের মাচার ওপর চা বিক্রেতার রক্তাক্ত লাশ, কুপিয়ে হত্যা করলো কারা 
জানেন নাকি তুরস্কের গোবেকলি তেপে কী
জানেন নাকি তুরস্কের গোবেকলি তেপে কী
কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
এশিয়ান গেমসে বড় সুবিধা বাংলাদেশের, সরাসরি নকআউটে টাইগাররা
এশিয়ান গেমসে বড় সুবিধা বাংলাদেশের, সরাসরি নকআউটে টাইগাররা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে